Tuesday, January 2, 2018

মন্ত্রিসভার আকার বাড়ছে, কিছুক্ষণ পরে শপথ





নারায়ণ চন্দ্র চন্দ ও শাহজাহান কামাল
নারায়ণ চন্দ্র চন্দ ও শাহজাহান কামাল
সরকারের শেষ বছরে এসে আকার বাড়ছে মন্ত্রিসভার। বর্তমান মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন আর তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আর একজন প্রতিমন্ত্রী হচ্ছেন পূর্ণাঙ্গ মন্ত্রী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এই চারজনকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

শপথ নিতে বঙ্গভবনে ডাক পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার ও রাজবাড়ীর সাংসদ কাজী কেরামত আলী ও লক্ষ্মীপুরের সাংসদ এ কে এম শাহজাহান কামাল।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাঁদের ফোন করেন বলে জানা গেছে।
নারায়ণ চন্দ্র ও শাহজাহান কামাল দুজনেই প্রথম আলোকে বলেছেন, মন্ত্রিপরিষদ সচিব তাঁদের ফোন করে বঙ্গভবনে থাকার কথা বলেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের মৃত্যুতে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য রয়েছে। নারায়ণ চন্দ্রকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হতে পারে

No comments:

Post a Comment

FREE WORLDWIDE SHIPPING

BUY ONLINE - PICK UP AT STORE

ONLINE BOOKING SERVICE